১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে স্টারশিপ জুস কারখানায় অগ্নিকাণ্ড

আগুন নেভানোর সময় ওই কারখানার চার-পাঁচজন কর্মী সামান্য আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের একটি জুস তৈরির কারখানায় আগুনে পুড়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের স্টারশিপ জুস কারখানায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।

আগুন নেভানোর সময় ওই কারখানার চার-পাঁচজন কর্মী সামান্য আহত হয়েছেন।

স্টারশিপ জুস কারখানার ডিজিএম (এইচআর) ইমরুল কাদের ভূইয়া বলেন, কারখানার বোতল তৈরির মেশিনের পাশে একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নেভায়।

স্টারশিপের কর্মকর্তা ইমরুল বলেন, আগুন লাগার পর ধোঁয়া বের করার জন্য ওই কক্ষের দরজা জানালা ভেঙে ফেলা হয়। এসময় কয়েকজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।