২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

৬০ বছর বয়সি এ নারী কর্ণফুলীর উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 09:36 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে; এ নিয়ে চলতি মাসে জেলায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হল।

সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, এক দিনের হিসাবে চট্টগ্রাম নতুন করে ২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গুতে মারা যাওয়া ৬০ বছর বয়সি এ নারী কর্ণফুলীর উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা। 

“তিনি ডেঙ্গুজনিত মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম এবং এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম ছাড়াও উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন। একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।”

চলতি জুলাই মাসের ২৭ দিনে জেলায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৭ জন, যা এ বছর কোনো এক মাসের হিসাবে সর্বোচ্চ। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৭৫৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩৯ জন পুরুষ, ১৯১ জন নারী ও ১২৫ জন শিশু। 

এ বছর জেলায় ডেঙ্গুতে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন চলতি জুলাই মাসে মারা গেছেন।