১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের হোটেলে বিদেশির লাশ: থানায় হত্যা মামলা

পুলিশ বলছে, ওই পোলিশ নাগরিকের শরীরে ছিল রক্ত, মাথায় ছিল আঘাতের চিহ্ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 10:13 AM

Updated : 05 Mar 2024, 10:13 AM

চট্টগ্রামের জিইসি মোড়ে আবাসিক হোটেল থেকে এক পোলিশ নাগরিকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। 

নিহত বিজ ল মাইকেল যে কোম্পানিকে চাকরি করতেন, সেই 'বিগ স্টার' এর কান্ট্রি ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ সোমবার গভীর রাতে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। 

চট্টগ্রাম মহানগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার সব্যসাচী মজুমদার জানান, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হযেছে।

সোমবার বেলা ১২ টার দিকে চার তারকা মানের হোটেল পেনিনসুলার ৯০৫ নম্বর কক্ষ থেকে ৫৮ বছর বয়েসী ওই বিদেশির লাশ উদ্ধার করে পুলিশ। 

তিনি পোলিশ পোশাক ব্র্যান্ড বিগ স্টারের হয়ে চট্টগ্রাম ইপিজেডের ক্যানপার্ক নামের একটি কারখানায় কোয়ালিটি কন্ট্রোলারের কাজ করতে বাংলাদেশ এসেছিলেন। 

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ কমিশনার নোবেল চাকমা বলেন, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই কক্ষ থেকে বিজ ল মাইকেলের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ছিল রক্ত, মাথায় ছিল আঘাতের চিহ্ন।

পুলিশ কর্মকর্তা সব্যসাচী মজুমদার জানান, “ওই বিদশি গত ২৫ ফেব্রুয়ারি থেকে পেনিনসুলা হোটেলে ছিলেন। তার ইনজুরি শরীরের দুই জায়গায। এটা মার্ডার না অন্য কোনো কারণে ঘটেছে কি না, তাও আমরা খতিয়ে দেখছি।” 

এ ঘটনায় সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

পুরনো খবর

পুরানো খবর:

চট্টগ্রামের আবাসিক হোটেল থেকে পোল্যান্ডের নাগরিকের লাশ উদ্ধার