২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে নিহত ২

গভীর রাতে মুষলধারে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়ায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে নিহত ২
পটিয়া থানা। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 06:54 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় সোমবার গভীর রাতে এ দুর্ঘটনায় সফি আলম (২৫) ও মো. নুরুজ্জামানের (১৯) মৃত্যুর তথ্য দেন পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ২টার দিকে ভেল্লাপাড়া ব্রিজের কাছে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী আম বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটো টেম্পোর মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

ওসি বলেন, ওই সময় সড়কে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও টেম্পো জব্দ করা হলেও চালকদের পাওয়া যায়নি।