১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘শহীদ স্মৃতিস্তম্ভের’ ভিত্তি স্থাপন

নগরীর জুলাই স্মৃতি উদ্যানে এই শহীদ স্মৃতিস্তম্ভ হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 12:31 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে চট্টগ্রামে ‘শহীদ স্মৃতিস্তম্ভের’ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার নগরীর জুলাই স্মৃতি উদ্যানে শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শহীদ ফয়াসল আহমেদ শান্তর মা মোছাম্মৎ কহিনুর আক্তার। 

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম ও সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “চট্টগ্রামে নির্মিতব্য এই শহীদ স্মৃতিস্তম্ভটি স্থাপনের জন্য দৃষ্টিনান্দনিকতা ও সার্বিক দিক বিবেচনায় বিভিন্ন দপ্তরের টিমের সাথে পরিদর্শন শেষে পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানকে বেছে নেওয়া হয়েছে।” 

অন্যদের মধ্যে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুল ইসলাম খান এবং চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই উইমেন্স ডে’

নারীদের নেতৃত্ব বৈষম্যবিরোধী আন্দোলন বেগবান হয়ে ওঠার ১৪ জুলাই স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার অডিও-ভিডিও প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ও জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সদস্য সচিব ডা. মেহেরুন্নিছা খানমের উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ আলোচনা সভা উদ্বোধন করে শুভেচ্ছা বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল বলেন, জুলাই ‘বিপ্লবে’ নারীদের অবদান ‘অনস্বীকার্য’। নারীদের যথাযথ সম্মান দিতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. একে ফজলুল হক। 

বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ময়নাল হোসেন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফরহাদ রশীদ, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠা অংশ নেন।