২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় শিশুটি হঠাৎ দৌড় দিলে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 08:11 PM

Updated : 12 Aug 2022, 08:11 PM

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে কচুয়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ‍পুলিশ।

নিহত জান্নাতুল নুর (১১) কচুয়াই ইউনিয়নের সারোয়ার উদ্দিনের মেয়ে।

পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাফফর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় মেয়েটি হঠাৎ দৌড় দেয়।

তখন চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।