টিলার ঝোপ থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে
“পিবিআই চট্টগ্রাম জেলার ক্রাইমসিন টিম উদ্ধার করা লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তলাশের পরিচয় শনাক্ত করেছে।”
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিলার ঝোপ থেকে উদ্ধার করা নিহত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের চট্টগ্রাম জেলার পরিদর্শক শাহাদাত হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার উদ্ধার করা লাশটি আমেনা বেগম নামের এক তরুণীর।
চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘীর পাড় এলাকার আবুল কালাম সওদাগর কলোনীর বাসিন্দা কামাল উদ্দিনের মেয়ে আমেনা। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামে।
পরিদর্শক শাহাদাত বলেন, “পিবিআই চট্টগ্রাম জেলার ক্রাইমসিন টিম উদ্ধার করা লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তলাশের পরিচয় শনাক্ত করেছে। ”
পেটে ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করে গুমের জন্য ওই টিলার ঝোপের মধ্যে লাশ ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করছে পিবিআই।
আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চায়না ইকোনমিক জোনের বরাদ্দ করা এলাকায় পরিত্যক্ত একটি ব্রিকফিল্ডের পাশে টিলার ঝোপ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, সম্ভবত দুই-তিন দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশের কিছু অংশ শেয়ালে খেয়ে ফেলেছে।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছিল।
পুরানো খবর:
