Published : 20 Jul 2025, 12:53 PM
চট্টগ্রামের ফটিকছড়িতে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার লেলাং ইউনিয়নের লেলাং খাল থেকে সন্তোষ নাথ নামের ওই চালকের লাশ উদ্ধার করা হয়েছে বলে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন।
৪০ বছর বয়সী সন্দোষ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
“প্রাথমিকভাবে জেনেছি সন্তোষ ৮ থেকে ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।”
পরিদর্শক রফিকুল বলেছেন তারা ঘটনাস্থলে আছেন।
“তার পরিবারের সাথে কথা বলে হত্যকাণ্ডের বিষয়ে তাদের কোন সন্দেহ আছে কী না সেটা জানার চেষ্টা করছি।”