২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিএজেন্ট মেয়াদোত্তীর্ণ: চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২০২১ সালে মেয়াদ শেষ– এমন রিএজেন্টও পাওয়া গেছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবে।

রিএজেন্ট মেয়াদোত্তীর্ণ: চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ভোক্তা অধিকারের অভিযান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 09:20 PM

Updated : 22 Sep 2022, 09:20 PM

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরীক্ষা করায় চট্টগ্রামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার নগরীর ওআর নিজাম রোড এলাকায় শেভরন ক্লিনিক্যাল ল্যাব নামের ওই স্বাস্থ্য কেন্দ্রে অভিযান চালায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ দল।

বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “শুরুতে তারা বলেছিল- মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট আছে, কিন্তু সেগুলো তারা ব্যবহার করে না। কিন্তু আমরা শেভরনের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে পরীক্ষার সময় মেশিন থেকে এবং তাদের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় বেশ কিছু রিএজেন্ট জব্দ করেছি।

“২০২১ সালে মেয়াদ শেষ– এমন রিএজেন্টও আছে। এসব দিয়ে হেপাটাইসিস-সি, ক্যান্সারসহ বিভিন্ন রোগের পরীক্ষা করা হত।”

Image

ফের জরিমানা গুনতে হয়েছে শ্রেষ্ঠা মেডিসিন কর্নারকে।

এ কারণে শেভরন ক্লিনিক্যাল ল্যাবকে ১ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় শ্রেষ্ঠা মেডিসিন কর্নার নামের এক দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দোকানকে এর আগেও জরিমানা করে সতর্ক করা হয়েছিল।

অভিযানে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার এবং নগর পুলিশের একটি দল অংশ নেয়।