২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: চট্টগ্রামে পাসের হার বেড়ে ৮২.৮০%

এ বছর চট্টগ্রামে এসএসসিতে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন।

এসএসসি: চট্টগ্রামে পাসের হার বেড়ে ৮২.৮০%
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 02:02 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার হয়েছে ৮২ দশমিক ৮০ শতাংশ; যা গতবারের তুলনায় প্রায় চার শতাংশ পয়েন্ট বেশি। 

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এবারের ফলাফল তুলে ধরেন। 

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। 

এ বছর চট্টগ্রামে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এসএসসিতে বসেছিল। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন। 

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ; ব্যবসায় শিক্ষায় ৮৪ দশমিক ১১ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ২৩ শতাংশ।

চলতি বছরে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। 

তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৫৮৯ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৭ জন এবং মানবিকে জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন শিক্ষার্থী।

১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী। সার্বিকভাবে এবার পাশের হার বেড়ে ৮৩ দশমিক ০৪ শতাংশ হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে।