২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষায় ‘অসদুপায়’, বহিষ্কার ১

“ছেলেটি তার বন্ধুকে হোয়াটসঅ্যাপে ইংরেজি বিষয়ে সাহায্য করতে বলেছিল,”- বলেন প্রক্টর রবিউল হাসান।

চবির ভর্তি পরীক্ষায় ‘অসদুপায়’, বহিষ্কার ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 10:30 PM

Updated : 20 Aug 2022, 10:30 PM

মোবাইল ফোনে বন্ধুর কাছ থেকে সহায়তা চাওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার দ্বিতীয় শিফটের পরীক্ষায় মো. রিয়াদ হাওলাদার নামে ওই ভর্তীচ্ছু পরীক্ষার্থীকে ব্যবসায় প্রশাসন অনুষদের ১২০ নম্বর রুম থেকে ধরা হয় বলে জানান প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্নপত্র বিতরণের আগে ওই পরীক্ষার্থীকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে মোবাইল ফোন পাওয়া যায়।”

পরে প্রক্টরিয়াল বডি তাকে জিজ্ঞাসাবাদ করলে অসদুপায় অবলম্বনের প্রমাণ পায় বলে জানান রবিউল হাসান।

“ছেলেটি তার বন্ধুকে হোয়াটসঅ্যাপে ইংরেজি বিষয়ে সাহায্য করতে বলেছিল।”

তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলে জানান প্রক্টর।