২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পারিবারিক ‘কলহ’: পতেঙ্গায় দেবরের ছুরিকাঘাতে নারী খুন

পুলিশ বলছে, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয়ে ফেরদৌসীর পরিবারের সাথে তার দেবরের পরিবারের ‘ঝামেলা ছিল’।

পারিবারিক ‘কলহ’: পতেঙ্গায় দেবরের ছুরিকাঘাতে নারী খুন
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 12:40 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

চট্টগ্রামের পতেঙ্গায় ‘পারিবারিক কলহের’ জেরে দেবরের ছুরিকাঘাতে এক নারী খুন হওয়ার ঘটনা ঘটেছে। 

পতেঙ্গার চাড়িহালদা এলাকায় রোববার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম জানিয়েছেন। 

নিহত ৩৭ বছর বয়সী ফেরদৌসী ওই এলাকার মো. লোকমান হোসেনের স্ত্রী। 

পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে ঝগড়ার এক পর্যায়ে ফৌরদৌসীকে ছুরিকাঘাত করা হয়।”

পরে ফেরদৌসীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পুলিশের এই সদস্য জানিয়েছেন। 

পুলিশ বলছে, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয়ে ফেরদৌসীর পরিবারের সাথে তার দেবরের পরিবারের ‘ঝামেলা ছিল’। 

ঘটনার পর থেকে ফেরদৌসীর দেবর পলাতক আছেন।