২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে খেতে চট্টগ্রামে গিয়ে আটক নোয়াখালীর আওয়ামী লীগ নেতা

আটক আজিজ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 04:14 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

চট্টগ্রামে আত্মীয় বিয়ের দাওয়াতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন নোয়াখালীর আওয়ামী লীগের এক নেতা। 

নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকা থেকে সোমবার রাতে এম এ আজিজকে আটক করা হয় কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানিয়েছেন।

আজিজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘ঘনিষ্ঠ হিসেবে পরিচিত’। 

ওসি করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজিজের বিরুদ্ধে নোয়াখালীতে কোনো মামলা আছে কী না সেটা দেখা হচ্ছে।“

গত ৫ অগাস্টে সরকার পতনের পর থেকে আজিজ আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জেনেছে।