১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বাস চাপায় নৌবাহিনীর সদস্য নিহত

হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রামে বাস চাপায় নৌবাহিনীর সদস্য নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 01:56 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

চট্টগ্রামের পটিয়ায় মোটর সাইকেলে বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুস সাকিব (৩৮) নৌবাহিনীর পতেঙ্গা ঈসা খান ঘাঁটিতে এলএস হিসেবে কর্মরত ছিলেন। আহত ইকরাম হোসেন নাবিক পদে কর্মরত। 

পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক হারুনর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়া বাইপাসের শেয়ানপাড়া ক্রসিংয়ে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। 

তিনি বলেন, নাজমুস সাকিব ও ইকরাম হোসেন মোটর সাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। শেয়ানপাড়া এলাকায় দ্রুতগামীর বাসটি তাদের মোটর সাইকেলের পেছনে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এসময় বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান নাজমুস সাকিব; আহত হন ইকরাম।

পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান পরিদর্শক হারুন।