১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আন্দোলনে সহিংসতা: চট্টগ্রামে গ্রেপ্তার মাদ্রাসার এক সমন্বয়ক

পাঁচলাইশ থানার হত্যা, দাঙ্গা ও বিষ্ফোরক আইনের দুটি মামলায় আদনান শরীফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2024, 01:16 AM

Updated : 26 Aug 2026, 10:08 AM

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নগরীর ডিসি রোড থেকে আদনান শরীফ নামে এ সমন্বয়ককে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দিয়েছেন পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্তোষ চাকমা বলেন, ১৬ জুলাই মুরাদপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় পাঁচলাইশ থানায় হওয়া হত্যা, দাঙ্গা ও বিষ্ফোরক আইনের দুটি মামলায় শরীফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

১৬ জুলাই মুরাদপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় প্রত্যক্ষভাবে শরীফ জড়িত ছিলেন বলে অভিযোগ করে ওসি বলেন, ভিডিও ফুটেজে শনাক্ত করে তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শরীফকে।

ওসি সন্তোষ বলেন, শরীফকে সমন্বয়ক হিসেবে গ্রেপ্তার করা হয়নি। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

"গ্রেপ্তারের পর জানা গেছে তিনি দারুল উলুম মাদ্রাসার সমন্বয়কের দায়িত্বে ছিলেন। শরীফ ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী।" 

ঢাকাসহ সারা দেশে কোটা আন্দোলন ছড়িয়ে পড়লে চট্টগ্রামেও সহিংসতা ও প্রাণহানি হয়। নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে দেখা যায় আন্দোলনকারীদের।