২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিচিত দোকানির’ পাশবিকতার বলি ৭ বছরের শিশুটি

চিপস কিনতে দোকানে গিয়েছিল শিশুটি, তিন দিন পর বস্তাবন্দি লাশ পাওয়া যায় বাসার কাছে নালায়।

‘পরিচিত দোকানির’ পাশবিকতার বলি ৭ বছরের শিশুটি

চট্টগ্রামের জামালখানে নালা থেকে তুলে আনা হয় মারজান হক বর্ষা নামে শিশুটির লাশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 05:49 PM

Updated : 28 Oct 2022, 05:49 PM

চট্টগ্রাম নগরীতে সাত বছরের যে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে বাসার কাছেই নালায় ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

ওই ঘটনায় এক মুদি দোকান কর্মচারীকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর শুক্রবার একথা জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ লক্ষণ দাশ নামের ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে হত্যার কথা তিনি স্বীকার করেন বলে পুলিশের ভাষ্য।

নগরীর চেরাগী পাহাড় এলাকায় যে গলিতে শিশুটির বাসা, তার কাছেই একটি দোকানের কর্মচারী লক্ষণ।

উপ-কমিশনার নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসার কাছে দোকান হওয়ায় শিশুটির পরিচিত ছিল লক্ষণের। সেই সুবাদে শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে গলির ভেতর একটি ভবনে দোকানের গুদামে নিয়ে যায়।

“সেখানে ধর্ষণের পর শিশুটির রক্তক্ষরণ হওয়ায় ‘ঘাবড়ে’ গিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লক্ষণ। পরে লাশ বস্তায় ভরে গুদামের পেছনে লাগোয়া নালায় ফেলে দেয়।”

সোমবার বিকালে চিপস কিনতে বাসা থেকে বেরিয়েছিল প্রথম শ্রেণি পড়ুয়া মেয়েটি। এরপর থেকে তার খোঁজ না পেয়ে পরদিন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছিল পরিবার। বৃহস্পতিবার তাদের বাসার কাছেই একটি বড় নালা থেকে মেয়েটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা নোবেল বলেন, “যেদিন শিশুটি বাসা থেকে বের হয়েছিল, সেদিনই তাকে খুন করা হয়। লক্ষণ খুন করে পালিয়ে না গিয়ে চার দিন ধরে দোকানে কাজ করছিলেন।

“গতকাল লাশ উদ্ধারের পর স্থানীয় সিসি ক্যামেরায় শিশুটির সঙ্গে লক্ষণকে দেখা যায়। পরে দোকান থেকে তাকে আটক করা হয়।”

আরও খবর:

পুরনো খবর:

চিপস কিনতে বেরিয়েছিল শিশুটি, ৩ দিন পর মিলল বস্তাবন্দি লাশ