২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পোর চাপায় কলেজছাত্রীর মৃত্যু

নিহত ছাত্রীর নাম ফাতেমা তুজ জোহরা (১৯)। তিনি বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীলের বাসিন্দা তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 04:17 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

চট্টগ্রামে কালুরঘাট ফেরি ঘাটে টেম্পোর চাপায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার ফেরি ঘাটের পূর্ব পাড়ে বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

নিহত ছাত্রীর নাম ফাতেমা তুজ জোহরা (১৯)। তিনি বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীলের বাসিন্দা তিনি।  

নগরীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহর থেকে বোয়ালখালীগামী টেম্পোটি ফেরি থেকে বেইলি ব্রিজে উঠছিল। আর কলেজছাত্রী ফাতেমা বেইলি ব্রিজ দিয়ে ফেরির দিকে যাচ্ছিলেন।

“হঠাৎ নিয়ন্ত্রণ হারানো টেম্পোটি পেছন দিকে যেয়ে ফাতেমাকে ধাক্কা দেয়। এতে বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে চাপা লাগে ফাতেমার। তাকে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

টেম্পো এবং এর চালককে হেফাজতে নেয়া হয়েছে জানিয়ে ওসি আছহাব বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।