মোটর সাইকেল চুরিতে ছাত্ররাও
চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ আটটি ‘চোরাই’ মোটর সাইকেলসহ একটি চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে, যা;রে মধ্যে চারজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
চট্টগ্রাম হালিশহর, মিরসরাই এবং জোরারগঞ্জ এলাকায় সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চক্রটির সদস্যরা চুরি করা মোটর সাইকেল নিজেরা কিংবা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন পুলিশের ভাষ্য।
গ্রেপ্তাররা হলেন- আব্দুল্লাহ আল রায়হান (১৯), ইরফাদুল আলম (১৯), আক্তার হোসেন (২০), শহিদুল (৩০), মোস্তাফিজুর রহমান ওরফে অনিক (১৯), আব্দুল্লাহ (১৮), মামুনুর রশিদ (২৬), রিয়াজ উদ্দিন (১৯), শাকিব (১৯), রিফাত (১৯) ও সাইদুল ইসলাম (১৯)।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চোরাই মোটর সাইকেল কেনাবেচার খবর পেয়ে সোমবার নগরীর হালিশহর বড়পুল এলাকা থেকে রায়হান, ইরফাদুল ও আক্তারকে একটি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
“জিজ্ঞাসাবাদে তারা চুরি করা মোটর সাইকেল বিক্রির জন্য মিরসরাই ও জোরারগঞ্জ পাঠানোর কথা পুলিশকে জানায়। ইরফাদুল ও আক্তারের দেয়া তথ্যে মিরাসরাই ও জোরারগঞ্জে অভিযান চালিয়ে আরও সাতটি মোটর সাইকেল উদ্ধার ও অন্যদের গ্রেপ্তার করা হয়।”
গোয়েন্দা কর্মকর্তা তাইয়ান বলেন, মিরসরাই ও জোরারগঞ্জ থেকে গ্রেপ্তার আটজনের মধ্যে চারজনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:
