২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

পুলিশ বলছে, ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা বিকল কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খায় ফাইয়াজ তাজরিয়ানের মোটরসাইকেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 11:29 AM

Updated : 19 Sep 2026, 02:33 PM

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের জিইসি অংশে তিনি দুর্ঘটনায় পড়েন।

নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য ছিলেন।

চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ফ্লাইওভারের ওই অংশে একটি কভার্ড ভ্যান বিকল হয়ে ছিল। ফাইয়াজ বাইক চালিয়ে লালখান বাজারের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খান।”

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, রাতে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল এবং বিদ্যুৎ না থাকায় ফ্লাইওভার অন্ধকার ছিল। 

ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যান দেখতে না পেয়ে ফাইয়াজ দুর্ঘটনায় পড়েন বলে তাদের ধারণা।