২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিধসের শঙ্কা: চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই আহ্বান জানিয়ে মাইকিং করার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশও দেওয়া হয়েছে।

ভূমিধসের শঙ্কা: চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ
টানা বৃষ্টিতে চট্টগ্রাম এবং এই অঞ্চলে অতীতে প্রাণঘাতি পাহাড় ধসের ঘটনা ঘটেছে।ট্যাগ: কি ওয়ার্ড: সতর্কতা, সিটি করপোরেশন, ওয়ার্ড কাউন্সিলর

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 11:00 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

জলোচ্ছ্বাস ও ভূমিধসের সতর্কতার পরিপ্রেক্ষিতে মহানগরের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই আহ্বান জানিয়ে মাইকিং করার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশনা দিয়েছে করপোরেশন।

বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুসারে আগামী তিন দিন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তরের সতর্কবাণীতে উল্লেখ রয়েছে।