১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘থার্টি ফাস্টে’ আতশবাজি না ফোটানোর আহ্বান

“পটকা ও আতশবাজির ফলে শত শত পাখি মারা যায় এবং হৃদরোগে ভুগতে থাকা শিশু ও বয়স্কদের জীবনের ঝুঁকি বেড়ে যায়,” বলেন সিঞ্চন ভৌমিক।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 08:36 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

চট্টগ্রামে ‘থার্টি ফাস্ট নাইট’ ও নতুন বছর উপলক্ষে আতশবাজি ও পটকা না ফোটানোর আহ্বান জানিয়েছে ‘বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন।

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে পথসভা করে এ আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক বলেন, “নতুন বছর উদযাপনের নামে আতশবাজি ও পটকা ফোটানোর কারণে আমাদের দেশে প্রতি বছর শত শত পাখির মৃত্যু ঘটে এবং হৃদরোগে ভুগতে থাকা শিশু ও বয়স্কদের জীবনের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। এটি অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক।”

পথসভায় শিক্ষক বিজয় শংকর চৌধুরী, অ্যাডভোকেট আ হ ম রাসেল বক্তব্য দেন।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, টিভি ও বেতার শিল্পী অচিন্ত কুমার দাশ, নিলয় দে, আজগর হোসেন তালুকদার ও মো. আহমদ হোসেন পথসভায় উপস্থিত ছিলেন।