১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবাসিক এলাকায় যুবকের লাশ, হাতে বৈদ্যুতিক শকের জখম

যুবকের মোবাইল উদ্ধার করা হয়েছে, যেটি রাত ১টার পর থেকে বন্ধ ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

চট্টগ্রামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার নগরীর চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকার ফেদিয়া পুকুর পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। 

আনুমানিক ২৪ বছর বয়েসী এ যুবকের নাম শোয়ায়েব রুমি ওরফে আলিফ। তিনি বায়েজিদ বোস্তামী থানার হামিদপুর এলাকার বাসিন্দা। 

নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কীভাবে যুবকটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শরীরের কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও হাতে একটি বৈদ্যুতিক শকের মত একটি জখমের চিহ্ন দেখা গেছে। 

উপ কমিশনার আমির বলেন, “নিহতের বাবার ভাষ্য তার ছেলে রং মিস্ত্রি। তার মোবাইল মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেটি গতকাল রাত ১টা পর্যন্ত সচল ছিল। এরপর সেটি বন্ধ করে দেওয়া হয়।”

নিহত আলিফের মোবাইলে কিছু ‘সন্দেহজনক’ ছবি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এত রাতে কেন যুবকটি সেখানে গিয়েছিল, সে মূলত কোন ধরনের পেশার সাথে জড়িত ছিল সেগুলো আমরা খতিয়ে দেখছি।”