০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল, ফিরলেন নাঈম শেখ

কোনো ম্যাচ না খেলে দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়েছেন অমিত হাসান।

টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল, ফিরলেন নাঈম শেখ

জাতীয় ক্রিকেট লিগে ভালো করে টেস্ট দলে ডাক পেলেন মাহফিজুল ইসলাম। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 11:53 AM

Updated : 09 Nov 2026, 11:59 AM

জাতীয় ক্রিকেট লিগে রানের বন‍্যা বইয়ে দিয়ে বড় সুখবর পেলেন মাহফিজুল ইসলাম। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন তরুণ ওপেনার। একই লিগে দারুণ ছন্দ দেখিয়ে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৬ জনের দলে চমক এই দুটিই।

কনকাশনের কারণে সিলেট টেস্ট খেলতে না পারা মুমিনুল হক অনুমেয়ভাবেই ফিরেছেন দলে। তাকে জায়গা করে দিতে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন অমিত হাসান।

এছাড়া সিলেট টেস্টে অ্যাঙ্কলে চোট পাওয়া সাদমান ইসলাম ছিটকে গেছেন সফর থেকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন মাহফিজুল। স্কোয়াডে তৃতীয় ওপেনার হিসেবে ডাক পেয়েছেন নাঈম।

বোলিং আক্রমণে পেস বিভাগে বাড়ানো হয়েছে শক্তি। অফ স্পিনার নাঈম হাসানকে বাদ দিয়েছে দলে ফেরানো হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে।

(বিস্তারিত আসছে)

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, মাহফিজুল ইসলাম।

নতুন: মাহফিজুল ইসলাম

ফেরা: মুমিনুল হক, মোহাম্মদ নাঈম শেখ, সৈয়দ খালেদ আহমেদ

চোট: সাদমান ইসলাম

বাদ: অমিত হাসান, নাঈম হাসান