২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের মাঝপথে বাড়ি ফিরলেন ভারতীয় ব্যাটসম্যান

সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

বিশ্বকাপের মাঝপথে বাড়ি ফিরলেন ভারতীয় ব্যাটসম্যান
রিঙ্কু সিং। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 10:32 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

জরুরি পারিবারিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে বাড়ি ফিরে গেছেন ভারতের ব্যাটসম্যান রিঙ্কু সিং। সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে মঙ্গলবার ভারতের অনুশীলনে ছিলেন না রিঙ্কু। সন্ধ্যায় তার বাকি সতীর্থরা নেট অনুশীলন করেন। এখানেই আগামী বৃহস্পতিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। 

বিশ্বকাপে ব্যাট হাতে এখনও ভালো করতে পারেননি রিঙ্কু। গ্রুপ পর্বে চার ম্যাচে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৬, ১, অপরাজিত ১১ ও অপরাজিত ৬ রান। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে হারা ম্যাচে তিনি আউট হন শূন্য রানে। 

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ পর্যন্ত রিঙ্কু খেলতে না পারলে, সাঞ্জু স্যামসন কিংবা আকসার প্যাটেলকে খেলানো হতে পারে। টপ অর্ডার ব্যাটসম্যান স্যামসন খেললে ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হবে। আর বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসারকে নেওয়া হলে তিনি আট নম্বরে ব্যাট করতে পারেন, যে পজিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করেছেন রিঙ্কু।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর, সুপার এইটের শেষ ম্যাচে আগামী রোববার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।