১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজার অসাধারণ ডাবল

আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর প্রথম ও সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দারুণ এক কীর্তি গড়লেন সিকান্দার রাজা।

রাজার অসাধারণ ডাবল
সিকান্দার রাজা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 02:30 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলের অফ স্টাম্পের বাইরের বল লং-অফ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন সিকান্দার রাজা। এই চারে জিম্বাবুয়ের অধিনায়ক স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক, নাম লেখালেন রেকর্ড বইয়ের পাতায়।

জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক বিশ্বকাপের আগেই ছুঁয়েছেন রাজা। বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলার পথে তিনি স্পর্শ করেছেন তিন হাজার রান। এজন্য তার প্রয়োজন ছিল এদিন ১৫ রান।

আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ও সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট ও তিন হাজার রানের যুগল স্পর্শ করলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

এতদিন এই কীর্তি ছিল শুধু মালয়েশিয়ার ভিরানদিপ সিংয়ের। আইসিসির সহযোগী দেশটির হয়ে এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে তার রান তিন হাজার ১৮০। বাঁহাতি স্পিনে উইকেট ১০৯টি।

১৩২ ম্যাচে রাজার রান এখন তিন হাজার ১৬। উইকেট ১০৪টি।

ভারতের জয়ে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রেকর্ড সংগ্রহ গড়ে ভারতের বড় জয়

ব্যাটিং তাণ্ডবে ভারতের ২০ ওভারে ২৫৬

গেইলের ৯৮ রানের পর বেনেটের ৯৭*