১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাকিবকে ছাড়িয়ে, সাকিবের পেছনে জ‍্যাম্পা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশিবার চার উইকেট নেওয়ার তালিকায় সাকিব, আজমল, রাশিদ ও নরকিয়াকে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার।

সাকিবকে ছাড়িয়ে, সাকিবের পেছনে জ‍্যাম্পা
টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই শীর্ষ উইকেট শিকারী সাকিব আল হাসান (বামে) ও অ‍্যাডাম জ‍্যাম্পা। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 12:27 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ওমানের বিপক্ষে দারুণ বোলিংয়ে এক জায়গায় সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন অ‍্যাডাম জ‍্যাম্পা। আরেক তালিকায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে ব‍্যবধান কমিয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। 

পাল্লেকেলেতে শুক্রবার ৯ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ২১ রানে ৪ উইকেট নিয়ে এতে বড় ভূমিকা রেখেছেন জ‍্যাম্পা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থবার চার বা এর বেশি উইকেট পেলেন জ‍্যাম্পা। 

তিনবার চার বা এর বেশি উইকেট নিয়ে এত দিন সাকিব, সাঈদ আজমল, রাশিদ খান ও আনরিখ নরকিয়ার পাশেই ছিলেন জ‍্যাম্পা। এবার ছাড়িয়ে গেলেন সবাইকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও একটি জায়গায় সবার উপরে সাকিব। ৪৩ ম‍্যাচে ২০.১২ গড়ে ৫০ উইকেট নিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ওভার প্রতি তিনি দিয়েছেন ৬.৮৬ রান। তার সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট।

এই সংস্করণের বিশ্বকাপে বেশি উইকেট নেওয়ার তালিকায় আফগান লেগ স্পিনার রাশিদকে (৪৩) পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছেন জ‍্যাম্পা। ২৫ ম‍্যাচে ১২.৮৪ গড়ে ৪৪ উইকেট তার। ওভার প্রতি দিয়েছেন ৬.৫২ রান। তার সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট।        

বিশ্বকাপে টানা ১০ হারে বাংলাদেশের পাশে ওমান

শ্রীলঙ্কা ম‍্যাচ এখনও পোড়াচ্ছে জ‍্যাম্পাকে

জ্যাম্পার ৪ উইকেটের পর মার্শের ঝড়ে বড় জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার