২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে মাঠে নামতে প্রস্তুত বুমরাহ

আভিশেক শার্মা ও ওয়াশিংটন সুন্দারকে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

সুস্থ হয়ে মাঠে নামতে প্রস্তুত বুমরাহ
জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 11:22 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিপর্বে সবচেয়ে ভালো খবরটা পেয়েছে ভারত। অসুস্থতা কাটিয়ে উঠে, নামিবিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে প্রস্তুত জাসপ্রিত বুমরাহ। 

আগামী বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

দিল্লিতেই মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে করেছেন বুমরাহ। ভারতের পেস আক্রমণের সেরা অস্ত্রকে পুরো শক্তি নিয়ে বল করতেও দেখা গেছে।

আভিশেক শার্মা ও ওয়াশিংটন সুন্দারকে নিয়ে অনিশ্চয়তা এখনও অবশ্য কাটেনি। গত শনিবার আসরের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯ রানে জয়ের ম্যাচে মুখোমুখি প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন ওপেনার আভিশেক। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি তিনি।

ভারতের সহকারি কোচ রায়ান টেন ডেসকাটে জানিয়েছেন, পেটের পীড়ায় ভুগছেন আভিশেক।  

আর অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দার দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রথম ম্যাচের পর, দিলিতে। গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর সাইড স্ট্রেইন নিয়ে ছিটকে পড়েন ওয়াশিংটন। এরপর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনবার্সন চলছিল তার। 

সোমবার দলে যোগ দিয়ে মঙ্গলবার নেটে বল করেছেন তিনি। অনুশীলনের শেষ দিকে থ্রোডাউনে ব্যাটও করেছেন।