২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমদের জরিমানা

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেল বাংলাদেশ দল।

তামিমদের জরিমানা

মন্থর ওভার রেটে শাস্তি পেতে হলো বাংলাদেশের ক্রিকেটারদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 03:44 PM

Updated : 09 Aug 2022, 03:47 PM

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশার সঙ্গে শাস্তিও পেতে হলো বাংলাদেশ দলকে। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হলো দলটির ক্রিকেটারদের।

হারারেতে গত রোববার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশের শাস্তির কথা জানায়।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

বাংলাদেশ অধিনায়ক তামিম অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

২৯০ রানের পুঁজি গড়ে ম্যাচটি ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ২০১৩ সালের পর প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের তেতো স্বাদ পায় তারা।

একই মাঠে বুধবার শেষ ম্যাচে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।