০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সালমানের জায়গায় পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্বে সাহিবজাদা

সদ‍্য সমাপ্ত এশিয়ান গেমসে রূপাজয়ী দলটির অধিনায়ক ছিলেন বিস্ফোরক এই ওপেনার।

সালমানের জায়গায় পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্বে সাহিবজাদা

সাহিবজাদা ফারহান। ছবি: সাহিবজাদার ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 10:25 PM

Updated : 05 Oct 2026, 10:25 PM

টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সালমান আলি আগাকে সরিয়ে সাহিবজাদা ফারহানকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নেতৃত্ব হারানোর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলেও জায়গা হারিয়েছেন সালমান।

সদ‍্য সমাপ্ত এশিয়ান গেমসে পাকিস্তানের রূপাজয়ী দলের অধিনায়ক ছিলেন বিস্ফোরক ওপেনার সাহিবজাদা।

এশিয়ান গেমস দিয়ে এক বছর পর টি-টোয়েন্টি দলে ফেরেন হাসান নাওয়াজ। ফাইনালে ভারতে বিপক্ষে ৯৬ রান করা এই ২৪ বছর বয়সী ব্যাটসম্যান ধরে রেখেছেন জায়গা।

এছাড়া দলে ফিরেছেন পেসার নাসিম শাহ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে ম্যাচ খেলেন তিনি। টি-টোয়েন্টি দলের পাশাপাশি ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দলে আছেন।

গত এপ্রিলে হাঁটুর চোটে পড়েন নাসিম। ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখে সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। সেখানে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের হয়ে ৬ ম্যাচে তার শিকার ছিল ৭ উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটির এই সিরিজ দিয়ে দ্বিতীয় দফায় পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করবেন শন টেইট। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়ে এক বছর এই ভূমিকায় ছিলেন। পরে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

রাওয়ালপিন্ডিতে আগামী শুক্রবার শুরু হবে তিন ম‍্যাচের সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ১১ ও ১৩ অক্টোবর।

শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান টি-টোয়েন্টি দল: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাখার জামান, হাসান নাওয়াজ, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, খাওয়াজা নাফে (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান, সুফিয়ান মুকিম।

ত্রিদেশীয় সিরিজের জন্য পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলি আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখার জামান, মুহাম্মদ ঘজি ঘোরি, হারিস রউফ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।