২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের হতাশা, লঙ্কার উল্লাস

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েও পারল না বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 01:58 AM

Updated : 02 Sep 2022, 11:48 AM

প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেই ওপেনিংয়ে খেলার সুযোগ পেলেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিংয়ে এনে দিলেন তিনি উড়ন্ত শুরু। আফিফ হোসেন, মাহমুদউল্লাহ খেললেন কার্যকর ইনিংস। ১৮৩ রানের পুঁজি গড়ল বাংলাদেশ। কুসল মেন্ডিসের ফিফটি ও দাসুন শানাকার দারুণ এক ইনিংসে ২ উইকেট ও ৪ বল হাতে রেখে এই রান তাড়া করে ফেলল শ্রীলঙ্কা। জায়গা করে নিল এশিয়া কাপের সুপার ফোর পর্বে। আসর থেকে বাদ পড়ে গেল সাকিব আল হাসানের দল।

Image

প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন মেহেদী হাসান মিরাজ।

Image

দুটি করে ছক্কা-চারে ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলার পথে মেহেদী হাসান মিরাজের একটি শট।

Image

বাংলাদেশের ব্যাটসম্যানদের চার-ছক্কায় গ্যালারিতে উল্লাস করছেন দর্শকরা।

Image

২ ছক্কা ও চারটি চারে ২২ বলে ৩৯ রান করেন আফিফ হোসেন।

Image

মুশফিকুর রহিকে কট বিহাইন্ড করে উল্লাস করছেন চামিকা করুনারত্নে ও তার সতীর্থরা।

Image

৩ ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৬০ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের ভিত গড়ে দেন কুসল মেন্ডিস।

Image

টি-টোয়েন্টি অভিষেকে নিজের দুই ওভারে দুই উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। কিন্তু পরের দুই ওভারে অনেক রান বিলিয়ে তার বোলিং ফিগার ৪-০-৫১-৩।

Image

শেষ ওভারের রোমাঞ্চে ২ উইকেট ও ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।