২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার বিশ্বকাপে রুয়ান্ডা

আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের ফাইনালে তানজানিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেয়েছে রুয়ান্ডা।

প্রথমবার বিশ্বকাপে রুয়ান্ডা

বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার পর রুয়ান্ডার খেলোয়াড়দের উল্লাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 08:11 PM

Updated : 13 Sep 2022, 08:14 PM

আইসিসি অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ১৬ দল চূড়ান্ত হয়েছে। বাছাই পেরিয়ে শেষ দল হিসেবে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে রুয়ান্ডা।

আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে সোমবার তানজানিয়াকে ৬ উইকেটে হারিয়ে মূল পর্বের টিকেট পায় রুয়ান্ডা। ৮৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২৬ বল হাতে রেখে। 

যে কোনো পর্যায়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপে খেলতে যাচ্ছে রুয়ান্ডা। একই স্বাদ পেতে যাচ্ছে ইন্দোনেশিয়াও। পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে গত জুলাইয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে তারা। 

আগামী বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় হবে এই টুর্নামেন্ট। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাসহ সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।

আঞ্চলিক বাছাই পেরিয়ে এসেছে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও রুয়ান্ডা।