১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

যুব এশিয়া কাপের অন্য সেমি-ফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান।

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: এসিসি এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 07:00 PM

Updated : 10 Nov 2026, 07:00 PM

অভাবনীয় কিছু করতে পারল না নেপাল অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে অনায়াস জয়ই পেল পাকিস্তানের যুবারা। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে বাংলাদেশকে পেল তারা।

যুব এশিয়া কাপে সোমবার মালয়েশিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে শেষ চারের টিকেট কেটে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল প্রতিপক্ষ দল চূড়ান্ত হওয়ার।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর টার্ফে মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারায় পাকিস্তান। তিন ম্যাচের সবকটি জিতে ‘এ’ গ্রুপের সেরা দল তারা।

‘বি’ গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে রানার্স-আপ বাংলাদেশ। সেমি-ফাইনালে তাই বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মোকাবিলা করতে হবে ২০২৪ আসরের চ্যাম্পিয়নদের।

মঙ্গলবার একই সময়ে হওয়া অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭০ রানের জয় পায় ভারত। তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ টুর্নামেন্টের বর্তমান রানার্স-আপ দলটি। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আফগানিস্তান।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় পাশাপাশি দুই মাঠে শুরু হবে দুই সেমি-ফাইনাল।