২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম ৩ হাজারে কোহলির পাশে বাবর

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের।

দ্রুততম ৩ হাজারে কোহলির পাশে বাবর

বাবর আজম ও বিরাট কোহলি। ফাইল ছবি 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2022, 10:04 PM

Updated : 30 Sep 2022, 10:24 PM

পেসার রিচার্ড গ্লিসনকে লং-অন দিয়ে ৮৪ মিটার ছক্কায় ওড়ালেন বাবর আজম। তাতে পাকিস্তান অধিনায়ক স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। নাম তুললেন রেকর্ড বইয়েও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসলেন তিনি।

লাহোরে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন বাবর।

মাইলফলক ছুঁতে এই ম্যাচে তার প্রয়োজন ছিল ৫২ রান। ৫১ থেকে ষোড়শ ওভারে ওই ছক্কায় কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান।  

Image

ফিফটির পথে বাবর আজমের একটি শট

তিন হাজার ছুঁতে বাবরের লাগল ৮১ ইনিংস। সমান ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন সাবেক ভারত অধিনায়ক কোহলি।

একশর কম ইনিংসে তিন হাজার রান করতে পারেননি আর কেউ। নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিলের ১০১ ইনিংস, ভারতের রোহিত শর্মার ১০৮ ইনিংস, আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের ১১৩ ইনিংস লেগেছিল।