লিলির ৫ উইকেটের পর নিগারের ব্যাটের ঝলক
মেয়েদের জাতীয় লিগের আরেক ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছেন জাহানারা আলম।
নিজের দ্বিতীয় ওভারেই প্রতিপক্ষ শিবিরে ছোবল হানলেন লিলি রানী বিশ্বাস। এরপর দুর্দান্ত বোলিংয়ে আরও চার উইকেট তুলে নিয়ে সিলেট বিভাগকে অল্পতে থামিয়ে দিলেন এই পেসার। রান তাড়ায় ব্যাট হাতে আবারও জ্বলে ওঠে বরিশাল বিভাগকে অনায়াস জয় এনে দিলেন নিগার সুলতানা।
টি-টোয়েন্টি সংস্করণে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে রোববার বরিশাল জিতেছে ৯ উইকেটে। সিলেটকে ৭৩ রানে গুঁড়িয়ে ৩৪ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
বরিশালের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন লিলি। ১৮ রান দিয়ে ধরেন তিনি ৫ শিকার। পরে লক্ষ্য তাড়ায় নেমে শারমিন আক্তার সুপ্তা করেন ৩ চারে করেন ২৮ রান। এক ছক্কা ও ৫ চারে ৪২ বলে ৪৩ রান করেন নিগার।
ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিগার। এই নিয়ে তিন ম্যাচেই ত্রিশ ছাড়ালেন তিনি। প্রথম ম্যাচে ৩১ রানের পর দ্বিতীয় ম্যাচে তার ৫৩ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যেই জিতেছিল বরিশাল।
সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট নিয়মিত বিরতিতে হারায় উইকেট। তাদের ইনিংসে কেবল তিনজন যেতে পারেন দুই অঙ্কে। সর্বোচ্চ ২৩ রান করেন ফাহিমা খাতুন।
ইনিংসের চতুর্থ ওভারেই শামীমা সুলতানাকে ফিরিয়ে সুরটা বেঁধে দেন লিলি। পরে ১০.২ ওভারের মধ্যে আরও চার ব্যাটারকে ফিরিয়ে দেন ফোয়ারা আক্তার, রাবেয়া খান ও দিশা বিশ্বাস মিলে।
৩০ রানে ৫ উইকেট হারানো সিলেটকে কিছুক্ষণ টানেন ফাহিমা ও শিবানি রানী। এই দুইজনই লিলির শিকার। ইনিংসের শেষ বলে মরজিনা আক্তার স্টাম্পড হলে পূর্ণ হয় তার পাঁচ উইকেট।
জবাব দিতে নেমে তৃতীয় বলেই মারুফা আক্তার বোল্ড করে দেন মুরশিদা নাজনিনকে। শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন শারমিন ও নিগার।
বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ব্যাটারের ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট বিভাগ: ২০ ওভারে ৭৩ (শামীমা ১০, ৯, দিপা ৪, নাসিমা ১, ইসমত ০, ফাহিমা ২৩, শিবানি ২০, মারুফা ০, অর্থি ১, লাবনি ১*, মরজিনা ০; ফাতেমা ৩-০-১৩-০, লিলি ৪-০-১৮-৫, ফোয়ারা ৪-০-৯-২, দিশা ৪-০-১৪-১, রাবেয়া ৪-১-৯-২, টুম্পা ১-০-৯-০)
বরিশাল বিভাগ: ১৪.২ ওভারে ৭৪/১ (মুর্শিদা ২, শারমিন ২৮*, নিগার ৪৩*; মারুফা ৩-০-১১-১, লাবনি ২-০-১২-০, ফাহিমা ৩.২-০-২০-০, দিপা ৩-০-১৪-০, ইসমত ৩-০-১৭-০)
ফল: বরিশাল বিভাগ ৯ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: লিলি রানী বিশ্বাস
রুমানার অপরাজিত ৪৬ ছাপিয়ে ফারজানার ৫৪*
দারুণ এক ইনিংস খেলে খুলনা বিভাগকে লড়ার মতো পুঁজি এনে দিলেন রুমানা আহমেদ। কিন্তু তার চেষ্টা বিফলে গেল ফারজানা হকের ফিফটিতে। অভিজ্ঞ এই ব্যাটারের অপরাজিত ইনিংসে হাসল ঢাকা বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের জয় ৬ উইকেটে। খুলনার ৮৯ রান পেরিয়ে যায় তারা এক বল আগে।
খুলনার হয়ে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রুমানা। ৪১ বলের ইনিংসে মারেন ২ চার। আগের দুই ম্যাচের একটিতে অভিজ্ঞ এই ক্রিকেটার করেন ২৯, আরেকটিতে খুলতে পারেননি রানের খাতা।
এক ছক্কা ও ৩ চারে ৫৪ রান করে ঢাকার জয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখেন ফারজানা। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে। ২০ রান করেন রিতু মনি।
টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার শুরুটা হয় বেশ বাজে। তাদের টপ অর্ডার তিন ব্যাটারের একজনও যেতে পারেননি দুই অঙ্কে।
দলটির হয়ে একাই লড়াই করেন রুমানা। তার সঙ্গে জুটিতে ১১ রান কর করেন সোহেলি আক্তার ও শরিফা খাতুন।
লক্ষ্য তাড়ায় দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের মঞ্চ তৈরি করে দেন ফারজানা। উদ্বোধনী জুটিতে একা মল্লিকের সঙ্গে ২৪ রানের, পরে রিতুর সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ৪৮ রানের জুটি।
শেষ ওভারে জয়ের জন্য যখন চাই তাদের ৬ রান, কিছুটা রোমাঞ্চ ছড়ায় তখন। ফাতেমা আক্তারের প্রথম দুই বলে দুটি সিঙ্গেল আসলেও পরের দুই বলে দুই উইকেট হারিয়ে বসে ঢাকা। কিন্তু পঞ্চম বলে ছক্কায় উড়িয়ে ফিফটি স্পর্শ করার পাশাপাশি দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন ফারজানা।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ: ২০ ওভারে ৮৯/৪ (শম্পা ৬, ঝিলিক ০, ফাতেমা ৮, রুমানা ৪৬*, সোহেলি ১১, শরিফা ১১*; রিতু ৪-১-১৮-০, হাসনাত ৪-০-১৮-১, রূপা রয় ৪-০-১৫-২, শানু ১-০-৪-০, রূপা আবেদিন ৪-০-১৬-০, তানজিলা ৩-০-১৭-০)
ঢাকা বিভাগ: ১৯.৫ ওভারে ৯২/৪ (ফারজানা ৫৪*, একা ১১, সুমি ৭, রিতু ২০, রূপা রয় ০, হাসনাত ০*; সোহেলি ৩-০-১৬-০, সুরায়া ৩-০-১৬-০, ফাতেমা ৩.৫-০-২৫-১, রুমানা ৪-০-১৪-১, শরিফা ৩-০-১০-০, ফাহমিদা ৩-০-১১-১)
ফল: ঢাকা বিভাগ ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: ফারজানা হক
ব্যাটে-বলে উজ্জ্বল জাহানারা
প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখতে শুরুতে বল হাতে অবদান রাখলেন জাহানারা আলম। পরে রান তাড়ায় করলেন গুরুত্বপূর্ণ কিছু রান। অভিজ্ঞ এই ক্রিকেটারের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে দিল ময়মনসিংহ বিভাগ।
সিলেট একাডেমি মাঠে চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে ময়মনসিংহ। ৮৬ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৭ বল বাকি থাকতে।
৪ ওভারে এক মেডেনসহ ১৬ রান দিয়ে ২ উইকেট নেন জাহানারা। পরে ব্যাট হাতে করেন ৩ চারে ১৫ রান। তাতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম উইকেট হারায় নিয়মিত বিরতিতে। দলটির ইনিংসে ২০ রানও ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ১৭ রান এসেছে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল আর একজন, ফাল্গুনী বন্যা।
চট্টগ্রাম এত রান করতে পারে মূলত অতিরিক্ত থেকে পাওয়া ২১ রানের সুবাদে।
জবাবে ময়মনসিংহের শুরুটা ভালো হয়নি। ২০ রানে ৩ উইকেট হারায় তারা। এক ওভারেই তিনটি শিকার ধরেন স্বর্ণা আক্তার। পরে আরও দুটি উইকেট হারায় দলটি।
তবে লক্ষ্য খুব বেশি না হওয়ায় জয়ের সীমানায় পা রাখতে বেগ পেতে হয়নি ময়মনসিংহকে। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন শারমিন সুলতানা।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম বিভাগ: ২০ ওভারে ৮৪/৯ (আফিয়া ৫, ইভা ৬, ফাল্গুনী ১৬, সোবহানা ১৭, নুজহাত ৭, স্বর্ণা ৭, তমালিকা ২, হ্যাপী ০, খাদিজা ২*, নুসরাত ১; জাহানারা ৪-১-১৬-২, সানজিদা ৪-০-১০-২, শিখা ৪-০-২০-১, বিথি ৩-০-১০-০, আনিসা ৪-০-১৬-১, আশা ১-০-৬-০)
ময়মনসিংহ বিভাগ: ১৮.৫ ওভারে ৮৫/৫ (মিশু ১৬, সুমাইয়া ৮, সাদিয়া ০, দোলা ০, শারমিন ২৭*, জাহানারা ১৫, শিখা ১২*; খাদিজা ৩.৫-০-১১-০, ১-০-৭-০, অপর্ণা ৪-০-১২-১, স্বর্ণা ৪-১-২৩-৩, নুসরাত ৪-০-১৭-১, সোবহানা ২-০-১৩-০)
ফল: ময়মনসিংহ বিভাগ ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: জাহানারা আলম
অলরাউন্ড পারফরম্যান্সে রংপুরের তিনে তিন
ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় একশ ছাড়ানো পুঁজি পেল দল। পরে বোলাররাও মেলে ধরলেন নিজেদের। অলরাউন্ড পারফরম্যান্সে রাজশাহী বিভাগকে হারিয়ে দিল রংপুর বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ রান জিতেছে রংপুর। ১২৪ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ৮৪ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুরকে ভালো শুরু এনে দেন মুর্শিদা খাতুন ও সাথী রানী। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। পরপর দুই ওভারে ফিরে যান দুই ওপেনার। মুর্শিদা করেন ১৪ রান, সাথীর ব্যাট থেকে আসে ৩১।
তিনে নেমে উন্নতি খেলেন সর্বোচ্চ ৪৪ রানের অপরাজিত ইনিংস। ৩৮ বলের ইনিংসে মারেন ৫ চার। ১৮ বলে ২ চারে ২২ রান করেন সাথিরা জাকির জেসি।
রান তাড়ায় রাজশাহী উইকেট হারায় নিয়মিত বিরতিতে। ৪৪ রানে ৬ উইকেট হারানো দলটি জয়ের আশা জাগাতে পারেনি কখনোই। তাদের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন পূজা চক্রবর্তী (২১)।
রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা ও জেসি। দারুণ বোলিংয়ে এক মেডেনসহ ১০ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিথি রানী সরকার।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর বিভাগ: ২০ ওভারে ১২৩/৩ (মুর্শিদা ১৪, সাথী ৩১, উন্নতি ৪৪*, সালমা ৭, জেসি ২২*; পান্না ৪-০-২৪-০, পূজা ৩-০-২০-০, লতা ৪-০-২১-০, মোরশেদা ২-০-১২-১, বৃষ্টি ৪-০-২০-২, ফেরদৌসি ২-০-১৩-০, আয়েশা ১-০-১০-০)
রাজশাহী বিভাগ: ২০ ওভারে ৮৪/৮ (সানজিদা ১০, ফারজানা ২, লতা ২০, আফিয়া ৭, আয়েশা ০, অচেনা ০, ফেরদৌসি ১৬*, পূজা ২১, বৃষ্টি ১, পান্না ২*; তৃষ্ণা ৪-০-১৪-২, সালমা ৪-০-১৩-০, জেসি ৪-০-২৬-২, তিথি ৪-১-১০-৩, তাজিয়া ১-০-৩-১, ফারজানা ২-০-১৪-০, সাবেকুন ১-০-৪-০)
ফল: রাজশাহী বিভাগ ৩৯ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: তিথি রানী সরকার
