২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়কের মৃত্যু

সকালে মাঠে আসার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ইকরাম চৌধুরি ইকরাম।

সিলেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়কের মৃত্যু
ইকরাম চৌধুরি ইকরাম। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 03:08 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম টেস্টের চতুর্থ দিন দায়িত্ব পালনের সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক ইকরাম চৌধুরি ইকরাম।

ম্যাচের আগের তিন দিনের মতোই সকালে মাঠে চলে আসেন ৫০ বছর বয়সী ইকরাম। হঠাৎ অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তিনি।

কয়েক ঘণ্টা ধরে নানা চিকিৎসার পর একপর্যায়ে ভেন্টিলেশনে রাখা হয় ইকরামকে। কিন্তু কিছুতেই কাজ হয়নি। দুপুর ১২টার পর আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৪ সাল থেকে বিসিবির নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন ইকরাম। ওই বছরেই সিলেটের মাঠের আন্তর্জাতিক অভিষেকের পর থেকে যে কোনো টুর্নামেন্ট বা সিরিজে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন তিনি।

বিবৃতিতে ইকরামের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি।