২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেসে গেল দ. আফ্রিকা ও পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি

বারে বারে ফিরে আসা বৃষ্টিই জিতেছে জোহানেসবার্গে, লম্বা সময় অপেক্ষার পর পরিত‍্যক্ত হয়েছে ম‍্যাচ।

ভেসে গেল দ. আফ্রিকা ও পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
জয় হলো বৃষ্টিরই, দীর্ঘ সময় অপেক্ষার পরও সম্ভব হল না খেলা। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 12:33 AM

Updated : 26 Aug 2026, 11:07 AM

বৃষ্টি পুরোপুরি থামার পর শুরু হয়েছিল মাঠ প্রস্তুতের কাজ। পরবর্তী পর্যবেক্ষণ ছিল কেবল ১০ মিনিট দূরত্বে। এমন সময় আবার শুরু হল মুষলধারে বৃষ্টি। তাতে ভেসে গেল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি।

প্রথম দুই ম‍্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। তারা সিরিজ জিতল ২-০ ব‍্যবধানে। 

জোহানেসবার্গের দা ওয়ান্ডারার্সে শনিবার ব‍্যবধান কমানোর সুযোগ পেল না পাকিস্তান। তুমুল বৃষ্টির জন‍্য সম্ভব হলো না টসও।  

আগামী মঙ্গলবার পার্লে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সাদা বলের আরেকটি সিরিজ। সেটি শেষে দুই ম‍্যাচের টেস্ট সিরিজে খেলবে দল দুটি।