১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কিংয়ের সিংহাসন পুনরুদ্ধার

সোফি এক্লেস্টোনকে হটিয়ে আইসিসি উইমেন’স ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন অ্যালানা কিং।

কিংয়ের সিংহাসন পুনরুদ্ধার
উইকেট নেওয়ার পর সতীর্থদের মধ্যমণি অ্যালানা কিং। ছবি: অস্ট্রেলিয়া উইমেন’স ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 09:35 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন অ্যালানা কিং। সোফি এক্লেস্টোনকে হটিয়ে আইসিসি উইমেন’স ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনিং অলরাউন্ডার।

গত মার্চে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় এক্লেস্টোনের প্রায় চার বছরের রাজত্বের অবসান ঘটিয়ে শীর্ষে উঠেছিলেন কিং। কিন্তু গত সপ্তাহে তাকে পেছনে ফেলে দেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার এক্লেস্টোন। সিংহাসন পুনরুদ্ধার করতে অবশ্য বেশি সময় লাগল না কিংয়ের। 

মঙ্গলবার নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। ৭৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন এক্লেস্টোন।

সেন্ট কিন্টসে গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০ ওভারে স্রেফ ১৯ রানে ৫ উইকেট শিকার করেন কিং। তার ৬০ বলের ৪৪টিতেই কোনো রান আসেনি। ৯ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হন কিং।  

উইমেন’স ওয়ানডেতে ব্যাটার ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন যথাক্রমে ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।