উইন্ডিজের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ। এই সিরিজে সব ম্যাচ জিতলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ২৮ রেটিং পয়েন্টে নেমে আসবে।
আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮১, নয় নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ৪১।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারালে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ১২; আর ১-০ ব্যবধানে জিতলে বাড়বে ১০।
১৩০ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজ হারলে ১১ রেটিং পয়েন্ট হারাবে। ১-০ ব্যবধানে হারলে অতিথিদের রেটিং পয়েন্ট নেমে আসবে ১২১-এ।
১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৪৭-এ, আর দক্ষিণ আফ্রিকার কমে হবে ১২৫।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে কি হলে কি হবে :
* বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ৫৩, দক্ষিণ আফ্রিকার হবে ১১৯।
* বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ৫১, দক্ষিণ আফ্রিকার হবে ১২১।
* দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১৩২, বাংলাদেশের হবে ৪০।
* দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১৩০, বাংলাদেশের হবে ৪২।
* সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪৭, দক্ষিণ আফ্রিকার হবে ১২৫।
