২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি আর হচ্ছে না। দর্শকদের তেমন আগ্রহ না থাকায় আয়োজকরা এই সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 07:17 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

বুধবার ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টটি আর না চালানোর সিদ্ধান্তের কথা জানায়।

বিসিসিআইয়ের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গভর্নিং কাউন্সিলে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ও ক্রিকেট অস্ট্রেলিয়ারও (সিএ)  প্রতিনিধি আছে। এক সভায় সর্বসম্মতিক্রমে টুর্নামেন্টটি আর চালানো হবে না বলে সিদ্ধান্তে আসে তারা।

২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা ছিল।

বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টটি আর না চালানোর কারণ হিসেবে বলা হয়, দুর্ভাগ্যবশত মাঠের বাইরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি প্রত্যাশা অনুযায়ী দর্শক আগ্রহ ধরে রাখতে পারেনি।

বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগের সেরা দলগুলোকে নিয়ে ক্রিকেটের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ২০০৯ সালে।