২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দলের বিশ্বকাপে আপত্তি এমসিসির

ক্রিকেট বিশ্বকাপের আগামী দুই আসর ১৪ দলের পরিবর্তে ১০ দলে নামিয়ে আনায় আইসিসির সমালোচনা করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। এর ফলে ক্রিকেটের প্রসার ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে ক্রিকেটের নিয়ম কানুনের অভিভাবক সংস্থাটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 05:12 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

লর্ডস "(বিশ্বকাপের) ভবিষ্যত টুর্নামেন্ট ১০ দলে সীমিত করাটা এই খেলার উন্নতিতে একটা বাধা।"
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি এর আগে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ছিল। এখনও ক্রিকেটের নিয়ম কানুনের অভিভাবক লর্ডস ক্রিকেট মাঠের মালিক ক্লাবটি।

গত মাসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিশ্চিত করে, ২০১৯ ও ২০২৩ সালে হতে যাওয়া ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ ১০ দলে হবে।

সেক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল সরাসরি আর বাছাইপর্ব পেরিয়ে দুটি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।