২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিততে ৩ বিভাগেই ভালো চান সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিনাররাই সব করে দেবেন এমন ভাবা ঠিক হবে না। অতিথিদের হারাতে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মনে করছেন সাকিব আল হাসান। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:39 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ সমতা আনা ৭ উইকেটের জয়ে বড় অবদান ছিল বাংলাদেশের স্পিনারদের। তিনটি উইকেট নেন নাসির হোসেন। একটি উইকেট নেন মাহমুদউল্লাহ। কোনো উইকেট না পেলেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেধে রাখেন সাকিব। 
 
বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব বলেন, “ম্যাচ জিততে হলে তিন বিভাগকেই ভালো করতে হবে। এখানে শুধু স্পিনার, পেসার কিংবা ব্যাটসম্যানের আলাদা কোনো প্রতিযোগিতা নেই। প্রতিযোগিতা সবার; প্রতিযোগিতা মাঠে, মাঠের বাইরে সব জায়গায়।” 
 
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে দুইশর বেশি যে কোনো রানকে ভালো স্কোর বলে আগের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছিলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। ঘাসহীন ‘ফ্ল্যাট’ উইকেটে কত রান নিরাপদ স্কোর তা নিয়ে মন্তব্য করার সময় কৌশলী সাকিব। 
 
“২০০/২৫০ ভালো স্কোর না খারাপ সেটা উইকেট দেখার পর বলা যায়। কারো ব্যাটিং-বোলিং দেখার পর বলা যায় কত রান নিরাপদ। স্বাভাবিকভাবে কেউ যদি আড়াইশ’ রান করে ফেলে, যে পরে ব্যাট করবে তার জন্য লক্ষ্যটা একটু কঠিন হবে। লক্ষ্য তাড়ার একটা চাপ থাকেই।”

পুরনো খবর:

চট্টগ্রামের মাঠ এখন চাপে!
দেশে জয়ের ধারা ধরে রাখতে চান সাকিব