২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ৩০৮ রানে অলআউট 

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 05:42 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

প্রথম ইনিংসে ১২২ রানে এগিয়ে ইংল্যান্ড। এর আগে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল। 
 
শুক্রবার কার্ডিফে ৫ উইকেটে ২৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বাকি ৫ উইকেট হারিয়ে আর ৪৪ রান যোগ করতে পারে সফরকারীরা।
 
২৯ রান নিয়ে ব্যাট করতে নামা শেন ওয়াটসন আর মাত্র একটি রানই যোগ করতে পারেন। 
 
ইংল্যান্ডের পক্ষে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার জেমস অ্যান্ডারসন। দুটি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও মইন আলি।