২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ৫৭ বলে ১০৫ রান গেইলের

ব্যাট হাতে তাণ্ডব চালিয়েই যাচ্ছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই উদ্বোধনী ব্যাটসম্যান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ১০৫ রান করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 01:49 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার স্যাবাইনা পার্কে দুর্দান্ত এই ইনিংস খেলে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে জ্যামাইকা তালাওয়াহসকে ৫০ রানের জয় এনে দেন গেইল। 
 
৯২, ১৫১*, ৮৫*, ৯০*, ৭২*, ৬৪*-তালাওয়াহস ও সমারসেটের হয়ে গত কয়েক মাসে এ রকম ছয়টি ইনিংস খেলা গেইল এদিন মুখোমুখি হওয়া চতুর্থ বলেই জ্যাক ক্যালিসকে বিশাল ছক্কা মারেন।
 
পরের দুই ওভারে আরও দুটি ছয় মেরে গেইল বুঝিয়ে দেন, এই ম্যাচেও তার ব্যাটের তাণ্ডব চলবে। ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে পর্যন্ত ঠিকই তাণ্ডব চালান গেইল। 
 
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ ১৬টি শতক পাওয়া গেইল তার ইনিংসটি ৬টি চার ও ৯টি ছয়ে সাজান। 
 
গেইলের এই ইনিংসের কল্যাণে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ রান তোলে জ্যামাইকা। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৩০ রান তুলতে পারে ত্রিনিদাদ ও টোবাগো।