২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির ভাবনাতেই আগে ফিল্ডিং

প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। বুধবার শেষ ওয়ানডেতে টস জিতে মাশরাফি করলেন উল্টো। ফলও হলো উল্টো। পরে ব্যাটিং করে বাংলাদেশ হারল ৭৭ রানে। মাশরাফি জানালেন, বৃষ্টির শঙ্কা থেকেই আগে ফিল্ডিং নিয়েছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 01:20 AM

Updated : 25 Apr 2022, 01:32 PM

টস জয়ের পর টিভিতে সাক্ষাৎকারেও বৃষ্টির শঙ্কার কথা বলেছিলেন মাশরাফি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই কথারই পুনরাবৃত্তি করলেন বাংলাদেশ অধিনায়ক।

“আসলে বৃষ্টি হওয়ার একটা বড় শঙ্কা ছিল। আপনারা জানেন, ডাকওয়ার্থ লুইসে পরে ব্যাটিং করলে সুবিধা হয়। সমীকরণটা জানা থাকে বলে সেভাবে খেলা যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে বৃষ্টি হলো না। হলে হয়তো আমাদের জন্য ভালো হতো।”

টসের পর টিভিতে সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। বৃষ্টির শঙ্কা ভাবনায় ছিল ভারত অধিনায়কেরও।

প্রথম ওয়ানডেতে বৃষ্টির বাধায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকে। আর দ্বিতীয় ওয়ানডেতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে। আগের দুই ম্যাচের চেয়ে এই ম্যাচে বৃষ্টির প্রভাব বেশি থাকার কথা ছিল পূর্বাভাস অনুযায়ী।

পুরনো খবর:

শেষ ম্যাচে থামল বাংলাদেশের জয়রথ
হলো না হ্যাটট্রিক হোয়াইটওয়াশ
২ বিশ্বরেকর্ডে নতুন উচ্চতায় মুস্তাফিজ