২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের সঙ্গে লড়াই নেই লিটনের

ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে বড় ইনিংস না খেললেও প্রতিভার ঝলক ঠিকই দেখিয়েছেন লিটন দাস। তাকে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন অনেকে। তবে তাদের সঙ্গে দ্বিমত রয়েছে তরুণ লিটনের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 06:20 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

মুশফিক দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এক দশক ধরে। বাংলাদেশের নিয়মিত উইকেটকিপার তিনি। তার চোটের কারণেই ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অভিষেক হয় লিটনের। 
 
দেশের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গ সরাসরি উড়িয়ে দেন লিটন, “এটা ভুল কথা। আমি মনে করি না এখানে লড়াইয়ের কিছু আছে। উনি অনেক বড় মাপের খেলোয়াড়। উনার সঙ্গে আমার কোনো লড়াই নেই।”
 
“উনি উনার জায়গায় সেরা। আমি চেষ্টা করছি। হয়তো আমি সুযোগ পেয়েছি, চেষ্টা করছি কিছু করার জন্য,” যোগ করেন ২০ বছর বয়সী লিটন।   
 
কিপিংকে খু্ব আলাদা কিছু মনে করেন না লিটন। তার কাছে কিপিং মাঠের অন্য জায়গায় ফিল্ডিং করার মতোই।
 
“ফিল্ডিংও একটা কাজ। কিপিং যারা করে তারাও ফিল্ডার, আমি এভাবেই দেখি।”

পুরনো খবর:

বাংলাদেশের অনুশীলনে ৮ পেসার
র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশের ক্রিকেটাররা