২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন অ্যান্ডারসন

পিঠের চোটের কারণে এবারের ইংল্যান্ড সফরে আর কোনো ম্যাচে খেলবেন না কোরি অ্যান্ডারসন। দেশে ফিরে যাচ্ছেন নিউ জিল্যান্ডের এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 08:23 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

এই চোটের কারণে গত মাসে লর্ডসে হওয়া প্রথম টেস্টের পর আর মাঠে নামতে পারেননি অ্যান্ডারসন।  
 
আইপিএলে খেলার সময় আঙুলে পাওয়া চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মাঠে নামেন অ্যান্ডারসন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করেন তিনি। কিন্তু পুরো ম্যাচে ৮ ওভারের বেশি বল করতে পারেননি কার্যকরী এই অলরাউন্ডার।
 
১৫ সদস্যের দলে অ্যান্ডারসনের জায়গায় এখনও কোনো খেলোয়াড় নেয়নি নিউ জিল্যান্ড।
 
ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ এ ড্র হয়। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল ব্যবধানে হারে সফরকারী দলটি।