২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঢাকায় এসেই কোহলিদের অনুশীলন

সোমবার সকালে ঢাকায় এসে দুপুরেই অনুশীলনের জন্য মাঠে নামবে ভারতীয় দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 09:48 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা থেকে সকাল সোয়া নয়টায় ঢাকায় পা রাখার কথা বিরাট কোহলিদের। দুপুর আড়াইটা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে তারা।

যদিও প্রথমে প্রস্তাবিত সূচিতে ঢাকায় আসার দিন অনুশীলন করার কথা ছিল না ভারতের। কিন্তু পরে ভাবনা বদলে অনুশীলন সেশন রাখার অনুরোধ জানায় ভারতের টিম ম্যানেজমেন্ট। তাদের চাওয়া ছিল ফতুল্লা খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুশীলন করার। কিন্তু সোমবার দুপুরে বাংলাদেশ দলের অনুশীলনও ফতুল্লায়। ভারতের অনুশীলন সেশন তাই রাখা হয়েছে মিরপুরে।

মঙ্গলবার অবশ্য দুই দলই অনুশীলন করবে ফতুল্লায়। অর্থাৎ টেস্ট ভেন্যুতে একদিন অনুশীলন করার সুযোগ পাবেন কোহলিরা।

এই টেস্টের জন্য ভারতের প্রস্তুতি পর্বটাই অবশ্য ছিল অনেকটা দায়সারা। আইপিএলের পর বিশ্রাম নিয়ে শুক্রবার কলকাতায় একত্রিত হয় দল। শনিবার ছিল ফিটনেস টেস্ট। রোববার অনুশীলন করে সোমবার বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে তারা।