২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ার ডেভিসের অবসরের ঘোষণা

ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজ শেষে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন আম্পায়ার স্টিভ ডেভিস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

ক্রিকেটের সঙ্গে ২৫ বছর পার করার পর অবসরের সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল বলে জানান ৬৩ বছর বয়সী ডেভিস।

"আমি ২৫ বছরের চমৎকার ক্যারিয়ার পার করেছি। এই সময়ে আমি কিছু সেরা আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সঙ্গে কাজ করেছিল।"

১৯৯২ সালে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় অস্ট্রেলিয়ার আম্পায়ার ডেভিসের। পাঁচ বছর পর টেস্টে প্রথম আম্পায়ারিং করেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে ৫৭ টেস্ট, ১৩৫ ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেন ডেভিস।