২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের বিপক্ষে ওয়ানডেতে নেই অ্যান্ডারসন, ব্রড

নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডের সিরিজের দল থেকে নিয়মিত ৫ জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 05:00 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া এই সিরিজের দলে নেই দুই পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মইন আলি, ইয়ান বেল ও গ্যারি ব্যালান্স।

১৪ সদস্যের এই দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ স্যাম বিলিংস।

এই দুই দলের মধ্যে মঙ্গলবার শেষ হওয়া দুই টেস্টের সিরিজটি ১-১ এ ড্র হয়।

ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস টেইলর, ডেভিড উইলি, মার্ক উড।