২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পরামর্শক টেন্ডুলকার, সৌরভ ও লক্ষ্মন

ভারতের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া এই তিন সাবেক ক্রিকেটারকে নিয়ে একটি পরামর্শক কমিটি গঠন করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 05:16 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

বিসিসিআই সোমবার এক বিবৃতিতে শচিন, সৌরভ ও লক্ষ্মনকে নিয়ে কমিটি গঠনের বিষয়টি জানায়।

কমিটির আসল কাজ হবে ক্রিকেট সম্পর্কিত বড় যে কোনো বিষয়ে পরামর্শ দেওয়া। শচিন, সৌরভ, ও লক্ষ্মনের সমন্বয়ে গড়া পরামর্শক কমিটির প্রাথমিক কাজ হবে দলের প্রধান কোচ অথবা ক্রিকেট পরিচালক নিয়োগ প্রক্রিয়ায় সাহায্য করা।

ছয় মাসের জন্য ভারত দলের পরিচালকের দায়িত্ব পাওয়া রবি শাস্ত্রী বাংলাদেশ সফরে নাও আসতে পারেন। সে ক্ষেত্রে কমিটিতে থাকা এই তিনজনের একজন 'মেন্টর' -এর ভূমিকা নিয়ে বাংলাদেশে আসবেন।

ভবিষ্যতে এই কমিটি কর্মকর্তা আর ক্রিকেটারদের মধ্যে যোগাযোগ স্থাপন করার কাজও করবে। এই ত্রয়ী ভারতের ক্রিকেট উন্নয়নেও পরামর্শ দেবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী তিন মাস ধরে ভারতের ক্রিকেটে উঠতি প্রতিভাদের সংখ্যা বাড়ানোর কাজ করতে এই কমিটিকে বলা হবে। ভারতের তরুণ ক্রিকেটারদের 'গুরু' হিসেবেও কাজ করবেন শচিন-সৌরভ-লক্ষ্মন।